প্রকাশিত: Wed, Feb 15, 2023 10:00 AM আপডেট: Thu, Jun 4, 2026 12:11 PM
ফাঁদ এড়িয়ে যাচ্ছে বিএনপি, হতাশ সরকারি দল: খন্দকার মোশাররফ
রিয়াদ হাসান: শান্তিপূর্ণ আন্দোলন দমনের জন্য সরকার পুলিশি হামলা-মামলার পাশাপাশি শান্তি সমাবেশের নামে প্রতিনিয়ত জনগণকে ভয় দেখাচ্ছে। সভা-মিছিলে হামলা করে আন্দোলনকারীদের বিরুদ্ধে গায়েবি মামলা দিচ্ছে। বিরোধী দলের প্রতিটি কর্মসূচির দিন পাল্টা কর্মসূচি দিয়ে ক্রমাগত দ্বন্দ্ব ও সংঘাতের উস্কানি দিচ্ছে। বিরোধী দল সচেতনভাবে এসব প্ররোচনার ফাঁদে পা না দেওয়ায়, সরকারি দলের মন্ত্রী ও নেতারা হতাশ হয়ে আবোল-তাবোল কথা বলে লোক হাসাচ্ছে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এসব কথা বলেন। বিএনপি এই নেতা বলেন, রাজপথে বিএনপির আন্দোলন দেখে আওয়ামী লীগ হতাশায় ভুগছে। এজন্য আওয়ামী লীগের নেতারা আবোল-তাবোল কথা বলছেন। বিএনপি শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাচ্ছে, এই আন্দোলন ক্রমান্বয়ে বেগবান হয়ে সরকারকে পদত্যাগে ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরে বাধ্য করবে ইনশাআল্লাহ।
তিনি বলেন, বিএনপিকে হেয় করে বেশ কয়েকটি গণমাধ্যমে ভুয়া নিউজ করে জনগণকে বিভ্রান্ত করার ষড়যন্ত্র করছে সরকার। কিন্তু জনগণ আশা করে, রাজনৈতিক প্রতিহিংসা থেকে বেরিয়ে এসে পাল্টা কর্মসূচি দেওয়া থেকে বিরত থাকবে তারা। নিজেদের দুর্বলতা ঢাকতে সরকার পাল্টা কর্মসূচি দিচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপির এ নেতা। সম্পাদনা : মাজহারুল ইসলাম
আরও সংবাদ
[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন
[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের
[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের
[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল
[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি
[১]জামায়াত নিষিদ্ধ নিয়ে মির্জা ফখরুল বললেন, স্বৈরাচার সরকাররা এ ধরনের সিদ্ধান্ত নেয়